1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

তৌহিদুল ইসলাম
কুষ্টিয়া সদর উপজেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত জেলা আমীর হিসেবে শপথ নিয়েছেন অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়ায় অবস্থিত আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন তাঁকে শপথবাক্য পাঠ করান।

জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে গত ১৬ অক্টোবর ২০২৭-২০২৮ সেশনের জন্য কুষ্টিয়া জেলা আমীর নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার পুরুষ ও মহিলা রুকনরা এ নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে গত ৪ নভেম্বর কেন্দ্রীয় সংগঠন অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিনকে কুষ্টিয়া জেলার নির্বাচিত আমীর হিসেবে ঘোষণা করে।

শুক্রবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার জেলা কর্মপরিষদ ও জেলা মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, কুষ্টিয়া শহর ও জেলা ছাত্রশিবিরের সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দের সামনে অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন আগামী ২০২৭-২০২৮ সেশনে কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন।

উল্লেখ্য, অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টানা কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর ২০২৩ সাল থেকে যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২৬ সালের ১৯ জানুয়ারি তৎকালীন জেলা আমীর অধ্যাপক আবুল হাশেমের ইন্তেকালের পর তিনি পুনরায় জেলা আমীরের দায়িত্ব গ্রহণ করেন।

নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণের মধ্য দিয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের ২০২৭-২০২৮ সেশনের সাংগঠনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক সূচনা হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park