1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন।

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন।
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রত্যয়কে সামনে রেখে আজ ১ নভেম্বর ২০২৬ তারিখে নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং যুব মেলার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান কেয়া,
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, নরদিংদী, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং নরসিংদীর উদ্যমী তরুণ-তরুণীরা।
আলোচনা সভায় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে যুবসমাজকে দেশের উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি তরুণদের প্রচলিত চাকরির গণ্ডির বাইরে এসে আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা অর্জন ও উদ্ভাবনী উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে মাদক, সামাজিক অবক্ষয় ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে দেশ গঠনে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন,
দিবসটি উপলক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রম সম্প্রসারণে যুব ঋণের চেক বিতরণ করা হয়, পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপণ এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়,
জেলা প্রশাসন, নরসিংদী বিশ্বাস করে—সম্ভাবনাময় যুবশক্তির যথাযথ বিকাশ ও কার্যকর অংশগ্রহণই আগামীর সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি।মোঃ দুলাল মিয়া
নরসিংদী জেলা প্রতিনিধি: জাতীয় দৈনিক সবার আগে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ও OIP TV।
নির্বাহী সদস্য: বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park