1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

মোঃ উসামা হোসাইন
কুমারখালী উপজেলা প্রতিনিধি

কুষ্টিয়া-৪ (কুমারখালী–খোকসা) আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেনের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে কয়েক দিন আগে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার করা হয়। তবে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং আগের তুলনায় শ্বাসকষ্টও অনেকটা কমেছে। তাঁর অবস্থার উন্নতির এ খবরে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

জানা যায়, সংসদ সদস্য আফজাল হোসেনের অসুস্থতার খবর পেয়ে কয়েক দিন আগে তাঁকে দেখতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যান কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল গফুর এবং কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। এ সময় তাঁরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার সার্বিক বিষয়ে অবগত হন। পাশাপাশি তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় দোয়া করেন।

পরবর্তীতে তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দিলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে ঢাকায় রেফার করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে তাঁর নির্বাচনী এলাকা কুমারখালী ও খোকসার সাধারণ মানুষ, রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁর সুস্থতা কামনা করে দোয়া ও শুভকামনা জানান।

সর্বশেষ আজ প্রকাশিত এক বার্তায় জানানো হয়েছে, সংসদ সদস্য মোঃ আফজাল হোসেনের শারীরিক অবস্থার ক্রমাগত উন্নতি হচ্ছে। বিশেষ করে তাঁর শ্বাসকষ্ট আগের তুলনায় অনেকটাই কমেছে। তাঁর শারীরিক অবস্থার এমন ইতিবাচক খবর স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার করেছে।

এদিকে, সংসদ সদস্য মোঃ আফজাল হোসেনের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনায় কুমারখালী ও খোকসাসহ দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা তাঁকে পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিন—এমন প্রত্যাশা তাঁর পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও নির্বাচনী এলাকার মানুষের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park