
মোঃ ওসামা হোসাইন
কুমারখালী প্রতিনিধি
মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিলাইদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবু হানিফ (মাস্টার)-এর সভাপতিত্বে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য জনাব মো. আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আসন্ন শিলাইদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুর রহমান।
সমাবেশে কর্মীদের পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে উপস্থিত কর্মীরা নতুন উদ্দীপনা ও কর্মস্পৃহা নিয়ে সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং জনকল্যাণে কাজ করার শপথ গ্রহণ করেন।