1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

কুমারখালীতে জামায়াতের কর্মী সমাবেশ, সাংগঠনিক কার্যক্রম জোরদারে গুরুত্ব

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মোঃ ওসামা হোসাইন
কুমারখালী
প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন অফিসে স্থানীয় সক্রিয় কর্মীদের নিয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কয়া ইউনিয়ন আমির মাসুদ রানার সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে তৃণমূল পর্যায়ের কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আফজাল হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন কয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুল ইসলাম, জেলা প্রশিক্ষণ সেক্রেটারি আব্দুস সাত্তার, উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুল মান্নানসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশের গুরুত্বপূর্ণ অংশ ছিল কর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব। এ সময় মাঠপর্যায়ের কর্মীদের বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা দেওয়া হয়। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিদ্যমান ভুল-বোঝাবুঝি, দ্বিধাদ্বন্দ্ব ও ভ্রান্ত ধারণা দূর করার উদ্যোগ নেওয়া হয়। তৃণমূলের কর্মীদের দায়িত্ব ও করণীয় সম্পর্কেও দিকনির্দেশনা দেওয়া হয়।

সমাজে বিদ্যমান বৈষম্য, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং প্রতিকূল পরিস্থিতিতেও ন্যায়ের পক্ষে দৃঢ় থাকার বিষয়টি সমাবেশে গুরুত্ব পায়। দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত থেকে কাজ করার প্রত্যয় নিয়ে কর্মসূচির কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।

স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজনে তৃণমূলের কর্মীদের উপস্থিতি ও সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম জোরদারের প্রচেষ্টাকে তুলে ধরে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park