1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত।

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৬২ বার পঠিত

নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত।

আজ ০৮ নভেম্বর, ২০২৬ (রবিবার) নরসিংদীতে জেলা পরিসংখ্যান অফিস এবং সমবায় বিভাগের পৃথক আয়োজনে ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬’ এবং ‘৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ইসরাত জাহান কেয়া, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী মহোদয়।
‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন (বকুল), সংসদ সদস্য, নরসিংদী-৫, জনাব মোঃ আবদুল্লাহ্‌-আল-ফারুক বিপিএম-সেবা, পুলিশ সুপার, নরসিংদী মহোদয়সহ জেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় টেকসই উন্নয়ন এবং সঠিক পরিকল্পনা প্রণয়নে সঠিক পরিসংখ্যানের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পরবর্তীতে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে “করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ইসরাত জাহান কেয়া, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী মহোদয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খায়রুল কবির খোকন, সংসদ সদস্য, নরসিংদী-১ মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জনাব ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন (বকুল), সংসদ সদস্য, নরসিংদী-৫ (রায়পুরা); জনাব মনজুর এলাহী, সংসদ সদস্য, নরসিংদী-৪ (মনোহরদী-শিবপুর); জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক বিপিএম-সেবা, পুলিশ সুপার, নরসিংদী; জনাব মোঃ রবিউল ইসলাম, অধ্যক্ষ, আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট, নরসিংদী মহোদয়।
আলোচনা সভায় দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী সমাজ গঠনে সমবায় সমিতির ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। মোঃ দুলাল মিয়া
নরসিংদী জেলা প্রতিনিধি: জাতীয় দৈনিক সবার আগে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ও OIP TV।
নির্বাহী সদস্য: বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park