1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

গড়াইয়ের তাণ্ডব রুখতে জিও ব্যাগ নিক্ষেপ, উদ্বোধন করলেন এমপি আফজাল

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৯০ বার পঠিত

খোকসা (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতাঃ

দীর্ঘদিনের নদীভাঙনের আতঙ্কে থাকা কুষ্টিয়ার খোকসাবাসীর জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে গড়াই নদী রক্ষা প্রকল্পের কাজ। শুক্রবার (১৭ জুলাই) ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ নিক্ষেপের মাধ্যমে জরুরি প্রতিরক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসাইন।

গড়াই নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে সম্প্রতি খোকসা শহর রক্ষা বাঁধের বিভিন্ন অংশ ঝুঁকির মুখে পড়ে। এতে শহরের বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধের উদ্যোগ নেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আফজাল হোসাইন বলেন, নদীভাঙন প্রতিরোধে সরকার আন্তরিক। স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের একসঙ্গে উপস্থিতি সবার নজর কাড়ে। সেখানে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খোকসা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. নজরুল ইসলাম, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আজাদ আহমেদ, খোকসা পৌর মেয়র পদপ্রার্থী মো. রিপন হোসেন, স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয়দের মতে, জনস্বার্থে রাজনৈতিক ভিন্নমত ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে দেখা ইতিবাচক দৃষ্টান্ত। তারা আশা করছেন, দ্রুত বাঁধ সংস্কার ও প্রতিরক্ষা ব্লক নির্মাণ শেষ হলে গড়াই নদীর ভাঙন থেকে খোকসা স্থায়ী সুরক্ষা পাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park