1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

নিউক্লিয়াস স্কুলে স্বাস্থ্যসেবা ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক মানুষ

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৫৬ বার পঠিত

মোঃ শাহাদৎ হোসেন : স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালীতে নিউক্লিয়াস স্কুলের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে লোটাস চক্ষু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

সোমবার (১৫ জুন) সকাল থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইনে বিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দুপুর ১টা পর্যন্ত চলা এ কার্যক্রমে আগতদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।

ক্যাম্পে রক্তচাপ পরীক্ষা, ওজন পরিমাপ, সাধারণ রোগের চিকিৎসা, শিশু চিকিৎসা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি চক্ষু সেবাও প্রদান করা হয়। চোখের দৃষ্টি পরীক্ষা, বিভিন্ন চক্ষু রোগ শনাক্তকরণ এবং চোখের যত্ন সম্পর্কিত সচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া সৃষ্টি হয়েছে।

এ কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষসহ প্রায় ২০০ জন বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

নিউক্লিয়াস স্কুলের প্রধান শিক্ষক জীবন হোসেন বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা শুধু ভালো শিক্ষাই নয়, সুস্থ জীবনযাপনের গুরুত্বও উপলব্ধি করুক। একই সঙ্গে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে আমরা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”

সেবা গ্রহণকারীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এ ধরনের আয়োজন সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক এবং সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park