1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: কুমারখালীতে তৃণমূলকে সুসংগঠিত করতে প্রস্তুতি সভা

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

মোঃ উসামা হোসাইন
কুমারখালী প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুমারখালীতে এক বিশদ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা এবং পৌর যুবদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় আসন্ন ২৭ অক্টোবর জেলা পর্যায়ে ও ২৮ অক্টোবর উপজেলার দলীয় কর্মসূচি সফল করার সার্বিক রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচিতে তৃণমূলের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

 

সভায় উপস্থিত থেকে নেতাকর্মীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা যুবদলের সহ-সভাপতি, কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক এবং আসন্ন পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন। তিনি তাঁর বক্তব্যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সুসংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যুবদলের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস মানেই রাজপথের সংগ্রাম ও ত্যাগের ইতিহাস। প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের সেই অতীত সংগ্রামের ইতিহাসকে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

 

তিনি আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এবারের প্রতিষ্ঠাবার্ষিকী অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। কোনো ধরনের বিশৃঙ্খলা প্রশ্রয় না দিয়ে, সম্প্রীতির বন্ধন অটুট রেখে সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত করার আহ্বান জানান তিনি। সর্বশেষে, দেশের মানুষের সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার জন্য দলীয় কর্মীদের প্রতি তিনি বিশেষ নির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park