1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

জমজমাট আয়োজনে শেষ হলো একেএম রশিদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১১৫ বার পঠিত

মোঃ শাহাদৎ হোসেন, স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুম একেএম রশিদ উদ্দিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

ফাইনাল ম্যাচে ঝিনাইদহের আরএসবি ক্লাব ও ঢাকার মারুফ আব্দুল্লাহ স্পোর্টিং ক্লাব অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় শুরু থেকেই আরএসবি ক্লাব আধিপত্য বিস্তার করে। ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিং এবং বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তারা সহজেই জয় নিশ্চিত করে। শেষ পর্যন্ত ১০৫ রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে শিরোপা নিজেদের করে নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার। সভাপতিত্ব করেন সমাজকর্মী খান আতিকুর রহমান সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি জামাল উদ্দিন, সাইদুল ইসলাম, কে এম আলম টমে এবং আসাদুজ্জামান নয়ন।

টুর্নামেন্টটি গত ১৮ এপ্রিল উদ্বোধন করেন এশিউর গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি মোঃ শেখ সাদী। এক মাসেরও বেশি সময় ধরে চলা এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থান থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়া ম্যান অব দ্য ম্যাচ হিসেবে রিয়াজুল মোল্লা এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হিসেবে আতিকুর রহমান সৌরভকে সম্মাননা প্রদান করা হয়। দর্শকদের জন্যও বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা থাকায় পুরো আয়োজনটি ছিল ব্যতিক্রমধর্মী ও প্রাণবন্ত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park