1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

সাংবাদিকদের সমস্যা শুনলেন কুমারখালীর জামায়াত নেতারা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পঠিত

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

কুষ্টিয়ার কুমারখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা ও কুমারখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমারখালী পৌর বাস টার্মিনালসংলগ্ন কুমারখালী প্রেসক্লাবের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি এনামুল হক, কুমারখালী উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন মাস্টার, নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা শামসুদ্দিন আহমাদ এবং কুমারখালী উপজেলা যুব বিভাগের সভাপতি ও কুমারখালী পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট রবিউল ইসলামসহ দলের নেতৃবৃন্দ।
এ সময় কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি খন্দকার লিপু আমীর, এসএ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি সোহাগ মাহমুদ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের কুমারখালী উপজেলা প্রতিনিধি মাহমুদ শরীফ, সহ-সভাপতি ও দৈনিক কালবেলা এবং চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির কুমারখালী-খোকসা প্রতিনিধি তানভীর লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক কুষ্টিয়ার খবরের কুমারখালী প্রতিনিধি নয়ন শেখ, নির্বাহী সদস্য ও খোকসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি পুলক সরকার, এসএ টিভির ক্যামেরাপারসন ও লিখনি সংবাদের মাহবুব হোসেন, দ্য মিরর অব বাংলাদেশের কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান, সাংবাদিক জুনিয়র সাকিব, সাংবাদিক সবুজ, মিরর নিউজের কুমারখালী প্রতিনিধি ইসরাইল হোসেন, একুশে নিউজের স্টাফ রিপোর্টার ও যুগ যুগান্তরের কুমারখালী প্রতিনিধি শাহাদৎ হোসেন, জে টিভির কুমারখালী প্রতিনিধি মো. লিটন প্রামাণিক, মাইটিভির ক্যামেরাপারসন রবিন শেখসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে জামায়াত নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও পেশাগত বিষয় নিয়ে কথা বলেন এবং তাদের মতামত শোনেন। এ সময় কুমারখালী প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের প্রয়োজনীয়তার বিষয়টি নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন সাংবাদিকরা। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন জামায়াত নেতারা।
এ সময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, কুমারখালী জামায়াতে ইসলামী বা তাদের কোনো নেতাকর্মীর কর্মকাণ্ডে কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা যাচাইযোগ্য ও নির্ভরযোগ্য প্রমাণসহ সরাসরি দলের দায়িত্বশীল নেতৃবৃন্দকে জানানোর জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়। এতে ভুল বোঝাবুঝি দূর হওয়ার পাশাপাশি সঠিক তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে বলেও তারা উল্লেখ করেন।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাসহ যেকোনো ধরনের সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতিও দেন জামায়াত নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park