1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

চেয়ারম্যান প্রার্থী সাইফুর রহমান আল আমিন উদ্যোগে জলাবদ্ধতা নিরসন: মুক্ত হলো তিন শতাধিক পরিবার

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৬ বার পঠিত

মোহাম্মদ আলীঃ খোকসা উপজেলা সংবাদদাতা

খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছেন তিন শতাধিক পরিবার। শিমুলিয়া ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক সাইফুর রহমান আল-আমীন সার্বিক পরিচালনায়
এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী শিমুলিয়া ইউনিয়ন শাখার দায়িত্বশীল ও স্থানীয় এলাকাবাসীর কায়িক শ্রমে এই জনদুর্ভোগের স্থায়ী সমাধান করা হয়।

দীর্ঘদিন ধরে এলাকার একটি নির্দিষ্ট অঞ্চলে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। সাধারণ মানুষের এই দুর্ভোগ লাঘবে উদ্যোগী হন স্থানীয় নেতৃবৃন্দ। উদ্যোগটির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিমুলিয়া ইউনিয়নের দায়িত্বশীল মণ্ডলী এবং কর্মী-সমর্থকরা সরাসরি মাঠে নেমে কায়িক শ্রম দিয়ে পানি নিষ্কাশনের পথ তৈরি ও ড্রেনেজ ব্যবস্থার জট ছাড়ান।

এ সময় উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠনের দায়িত্বশীল বৃন্দ। উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়নের সেক্রেটারি শিমুলিয়া উলামা বিভাগের সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিমুলিয়া ইউনিয়ন সভাপতি, যুব ক্রীড়া বিভাগের সভাপতি এবং জামায়াতে ইসলামী শিমুলিয়া ইউনিয়ন বাইতুলমাল সম্পাদক সহ তিন নম্বর ওয়ার্ড সভাপতি ও দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও কর্মী-সমর্থকবৃন্দ।

এছাড়াও স্থানীয় শত শত এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে এই জনকল্যাণমূলক কাজে অংশ নেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুততার সাথে পানি নিষ্কাশনের ব্যবস্থা সম্পন্ন হলে দুই থেকে তিন শতাধিক পরিবার জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পায়। এলাকার সাধারণ মানুষ ও উপকৃত পরিবারগুলো এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও জামায়াতে ইসলামীর এই ধরনের জনহিতকর কাজ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park