1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

কুমারখালী-খোকসার উন্নয়নে পেশাজীবীদের পরামর্শ কাজে লাগানোর আশ্বাস

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ বার পঠিত

মোঃ ওসামা হোসাইনঃ কুমারখালী (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা

কুমারখালী-খোকসার মানুষের সমস্যা ও এলাকার উন্নয়ন নিয়ে পেশাজীবীদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের জাতীয় সংসদ সদস্য ও পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মো. আফজাল হোসেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাদ মাগরিব হযরত সোনাবন্ধু সুপার মার্কেটে স্থানীয় কুমারখালী পৌর যুব বিভাগের কার্যালয়ে কুমারখালী পৌর পেশাজীবী ইউনিটের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

পৌর এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে সভায় পেশাজীবী ইউনিটের সদস্যরা নিজেদের মতামত তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন উপস্থিত নেতৃবৃন্দ।

পৌর পেশাজীবী ইউনিটের সভাপতি আক্তারুল হোসেনের পরিচালনায় সভায় পেশাজীবী ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় মো. আফজাল হোসেন বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

তিনি বলেন, পেশাজীবীদের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগিয়ে কুমারখালী-খোকসার মানুষের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন মাস্টার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও কুমারখালী উপজেলা জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা সামসুদ্দিন আহমাদ, কুমারখালী উপজেলা যুব বিভাগের সভাপতি ও কুমারখালী পৌরসভার মেয়র প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী রবিউল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি ডা. গোলাম মোস্তফা, সেক্রেটারি কামাল হোসেন এবং কয়া ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম।

মতবিনিময় শেষে এলাকার বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park