1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

বিশুদ্ধ রাজনীতিবিদ সাহসী ও ত্যাগী নেতা সামসু উদ্দিন আহমেদ সামুর জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৮৬ বার পঠিত

মোঃ কামাল হোসেন :রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সামসু উদ্দিন আহমেদ সামুর জন্মদিন উদযাপিত হয়েছে। শুভ জন্মদিন উপলক্ষে রায়পুরার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় শুভানুধ্যায়ীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তৃণমূল থেকে উঠে আসা এই প্রবীণ ও পরীক্ষিত নেতা দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা চড়াই-উৎরাই পার করেছেন। শ্রীনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি থেকে শুরু করে রায়পুরা কলেজ শাখা, উপজেলা ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে তিনি বর্তমানে উপজেলা বিএনপির অন্যতম মূল সংগঠক হিসেবে ভূমিকা রাখছেন। ১/১১-এর সময় কারাবরণসহ রাজনৈতিক আন্দোলনের নানা সময়ে একাধিক মামলার মুখোমুখি হলেও জাতীয়তাবাদী আদর্শ থেকে তিনি কখনো বিচ্যুত হননি।রাজনীতির পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও তাঁর অবদান সুপরিচিত। বিশেষ করে ‘ভেলুয়ারচর তরুণ প্রবাসী সংগঠন’-এর মাধ্যমে শ্রীনগর ইউনিয়নের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। বন্যা, করোনাকাল কিংবা যেকোনো দুর্যোগে খাদ্য, বস্ত্র ও অর্থ সহায়তা দিয়েস্থানীয় সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। জন্মদিন উপলক্ষে এক প্রতিক্রিয়ায় সামসু উদ্দিন আহমেদ সামু বলেন, “জনসেবা ও দলের আদর্শ রক্ষা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। আগামী দিনে রায়পুরা উপজেলার সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলের দিকনির্দেশনায় শ্রীনগর ইউনিয়নসহ পুরো রায়পুরাকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলতে তৃণমূলের কর্মীদের সাথে নিয়ে কাজ করে যেতে চাই।”​সামসু উদ্দিন আহমেদ সামুর জন্মদিনে তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং শ্রীনগর ইউনিয়নের সাধারণ জনগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park