মোঃ কামাল হোসেন :রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সামসু উদ্দিন আহমেদ সামুর জন্মদিন উদযাপিত হয়েছে। শুভ জন্মদিন উপলক্ষে রায়পুরার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় শুভানুধ্যায়ীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তৃণমূল থেকে উঠে আসা এই প্রবীণ ও পরীক্ষিত নেতা দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা চড়াই-উৎরাই পার করেছেন। শ্রীনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি থেকে শুরু করে রায়পুরা কলেজ শাখা, উপজেলা ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে তিনি বর্তমানে উপজেলা বিএনপির অন্যতম মূল সংগঠক হিসেবে ভূমিকা রাখছেন। ১/১১-এর সময় কারাবরণসহ রাজনৈতিক আন্দোলনের নানা সময়ে একাধিক মামলার মুখোমুখি হলেও জাতীয়তাবাদী আদর্শ থেকে তিনি কখনো বিচ্যুত হননি।রাজনীতির পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও তাঁর অবদান সুপরিচিত। বিশেষ করে 'ভেলুয়ারচর তরুণ প্রবাসী সংগঠন'-এর মাধ্যমে শ্রীনগর ইউনিয়নের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। বন্যা, করোনাকাল কিংবা যেকোনো দুর্যোগে খাদ্য, বস্ত্র ও অর্থ সহায়তা দিয়েস্থানীয় সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। জন্মদিন উপলক্ষে এক প্রতিক্রিয়ায় সামসু উদ্দিন আহমেদ সামু বলেন, "জনসেবা ও দলের আদর্শ রক্ষা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। আগামী দিনে রায়পুরা উপজেলার সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলের দিকনির্দেশনায় শ্রীনগর ইউনিয়নসহ পুরো রায়পুরাকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলতে তৃণমূলের কর্মীদের সাথে নিয়ে কাজ করে যেতে চাই।"সামসু উদ্দিন আহমেদ সামুর জন্মদিনে তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং শ্রীনগর ইউনিয়নের সাধারণ জনগণ।