1. admin@thedailysobarage.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ছাত্রদল নেতার অনুসারীদের হামলা, আহত ৩ ডিবি সদস্য ঈশ্বরদীকে বাদ দিয়ে চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্ত, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ছাত্রদল নেতার অনুসারীদের হামলা, আহত ৩ ডিবি সদস্য

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত
  1. নিজস্ব প্রতিবেদক|কুষ্টিয়া

কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার মুখে পড়েছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এ ঘটনায় ডিবির তিন সদস্য আহত হয়েছেন। অভিযান চলাকালে মাদকসহ কথিত কিশোর গ্যাং নেতা ও ছাত্রদল নেতা সংগ্রামকে আটকের পর এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডিবি পুলিশের সদস্যরা কুষ্টিয়া সরকারি কলেজ এলাকায় অভিযান চালিয়ে সংগ্রামকে আটক করেন। এ সময় তাঁকে ছাড়িয়ে নিতে ৪০ থেকে ৫০ জনের একটি দল লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ডিবি পুলিশের তিন সদস্য গুরুতর আহত হন।

আহতরা হলেন ডিবির উপপরিদর্শক (এসআই) জনি, এসআই জাহিদ এবং পুলিশ সদস্য ইমরান। পরে তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মাথায় আঘাতের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে কাটা ও জখমের চিহ্ন রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সংগ্রামকে আটকের পর তাঁর অনুসারীরা সংঘবদ্ধ হয়ে ডিবি সদস্যদের ওপর হামলা চালান। হামলায় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে।

এদিকে, ঘটনার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আহত পুলিশ সদস্যরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park