1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

চান্দের কান্দিতে জিয়ার আদর্শের একনিষ্ঠ কর্মী জাকির ভূইয়ার নেতৃত্বে উজ্জীবিত যুবদল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পঠিত

​ স্টাফ রিপোর্টার মোঃ কামাল হোসেন :

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চান্দের কান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নজরপুর গ্রামের ঐতিহ্যবাহী ভূইয়া পরিবারের সন্তান এবং করম আলী ভূইয়ার নাতি মোঃ জাকির ভূইয়া স্থানীয় রাজনীতিতে ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। শহিদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র পতাকাতলে থেকে দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
​ছাত্রদলের রাজপথ থেকে নিজের রাজনৈতিক জীবন শুরু করা জাকির ভূইয়া বিগত দিনগুলোতে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অসামান্য ভূমিকা রেখেছেন এবং নানামুখী ত্যাগ স্বীকার করেছেন। রাজপথের এই আন্দোলন-সংগ্রামই তাকে তৃণমূল নেতা-কর্মীদের মাঝে গড়ে তুলেছে একজন বিশ্বস্ত ও পরীক্ষিত সৈনিক হিসেবে। বর্তমানে তিনি সততা ও নিষ্ঠার সাথে রায়পুরা উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন।
​আসন্ন ইউনিয়ন যুবদলের কমিটিতে তিনি চান্দের কান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
​রাজনৈতিক দর্শনের বিষয়ে জাকির ভূইয়া জানান, তিনি রায়পুরার গণমানুষের নেতা, মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল ভাইয়ের রাজনৈতিক আদর্শে গভীর অনুপ্রাণিত। তার হাতকে শক্তিশালী করতেই তৃণমূল যুবদলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।
​চান্দের কান্দি ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে রায়পুরার মাটি ও মানুষের নেতা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ জাকির ভূইয়া। একই সাথে তিনি যেন আমৃত্যু দেশ, দল ও নেতার বিশ্বস্ত ও আস্থাজন হয়ে জনগণের সেবা করে যেতে পারেন, সেজন্য চান্দের কান্দি ইউনিয়নবাসীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park