
স্টাফ রিপোর্টার মোঃ কামাল হোসেন :
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চান্দের কান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নজরপুর গ্রামের ঐতিহ্যবাহী ভূইয়া পরিবারের সন্তান এবং করম আলী ভূইয়ার নাতি মোঃ জাকির ভূইয়া স্থানীয় রাজনীতিতে ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। শহিদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র পতাকাতলে থেকে দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
ছাত্রদলের রাজপথ থেকে নিজের রাজনৈতিক জীবন শুরু করা জাকির ভূইয়া বিগত দিনগুলোতে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অসামান্য ভূমিকা রেখেছেন এবং নানামুখী ত্যাগ স্বীকার করেছেন। রাজপথের এই আন্দোলন-সংগ্রামই তাকে তৃণমূল নেতা-কর্মীদের মাঝে গড়ে তুলেছে একজন বিশ্বস্ত ও পরীক্ষিত সৈনিক হিসেবে। বর্তমানে তিনি সততা ও নিষ্ঠার সাথে রায়পুরা উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন।
আসন্ন ইউনিয়ন যুবদলের কমিটিতে তিনি চান্দের কান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
রাজনৈতিক দর্শনের বিষয়ে জাকির ভূইয়া জানান, তিনি রায়পুরার গণমানুষের নেতা, মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল ভাইয়ের রাজনৈতিক আদর্শে গভীর অনুপ্রাণিত। তার হাতকে শক্তিশালী করতেই তৃণমূল যুবদলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।
চান্দের কান্দি ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে রায়পুরার মাটি ও মানুষের নেতা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ জাকির ভূইয়া। একই সাথে তিনি যেন আমৃত্যু দেশ, দল ও নেতার বিশ্বস্ত ও আস্থাজন হয়ে জনগণের সেবা করে যেতে পারেন, সেজন্য চান্দের কান্দি ইউনিয়নবাসীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।