1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

মেয়ের অসুস্থতা ও প্রতিবেশীর মৃত্যুতে কর্মসূচিতে অনুপস্থিত, বহিষ্কার যুবদল নেতা শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুর বহিষ্কারাদেশ

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পঠিত

মেয়ের অসুস্থতা ও প্রতিবেশীর মৃত্যুতে কর্মসূচিতে অনুপস্থিত, বহিষ্কার যুবদল নেতা
শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুর বহিষ্কারাদেশ

রুবেল আহমেদ বিশেষ প্রতিনিধি

মেয়ের অসুস্থতা ও প্রতিবেশী এক নারীর মৃত্যুর কারণে দলীয় কর্মসূচিতে অংশ নিতে পারেননি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু। এ ঘটনায় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগেও সতর্ক করার পর পুনরায় দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থেকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মহিউদ্দিন ঝাড়ুকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে মহিউদ্দিন ঝাড়ুর দাবি, পারিবারিক কারণে তিনি কর্মসূচিতে যেতে পারেননি। তিনি বলেন, মেয়ের অসুস্থতা ও পাশের বাড়ির এক নারীর মৃত্যুর কারণে বৃহস্পতিবার মৌলভীবাজারে জেলা যুবদলের কর্মসূচিতে অংশ নিতে পারেননি।
শ্রীমঙ্গল উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত কদরও একই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মহিউদ্দিন ঝাড়ুর মেয়ে অসুস্থ ছিল। পাশাপাশি তাঁর প্রতিবেশী এক নারী মারা যাওয়ায় তিনি জেলা পর্যায়ের কর্মসূচিতে যেতে পারেননি। তবে ছয়টি বাসের ব্যবস্থা করে দিয়েছিলেন মহিউদ্দিন ঝাড়ু। ওই বাসে করে শ্রীমঙ্গল থেকে নেতাকর্মীরা মৌলভীবাজারের কর্মসূচিতে অংশ নেন।
আব্দুল মুহিত কদর আরও বলেন, কর্মসূচি সফল করতে মহিউদ্দিন ঝাড়ু তাঁদের নিয়ে একাধিক বৈঠক করেছেন। পারিবারিক সমস্যার কারণে শেষ মুহূর্তে তিনি নিজে যেতে পারেননি।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শ্রীমঙ্গলে বিএনপির রাজনীতি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে। সে সময় উপজেলা যুবদলের নেতৃত্ব দিয়ে দলীয় কর্মসূচি পালন করেছেন মহিউদ্দিন ঝাড়ু। বিভিন্ন রাজনৈতিক মামলায় তাঁকে কারাবাসও করতে হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। নিজের অনুপস্থিতিকে ভুল স্বীকার করে তিনি আশা প্রকাশ করেন, সংগঠন বিষয়টি পুনর্বিবেচনা করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park