
নরসিংদী জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড মূল্যায়ন সম্পন্ন।
আজ ১৪ই অক্টোবর,২০২৬ নরসিংদী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) ও এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পরীক্ষার্থীদের প্যারেড মূল্যায়ন সম্পন্ন হয়েছে।
এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা, পুলিশ সুপার, নরসিংদী এবং জনাব মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নরসিংদী ; বোর্ডের অন্যান্য সদস্য জনাব মোঃ ইমরান আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ ; জনাব মোহাম্মদ জুবেদ আহমদ, আরআই, পুলিশ লাইন্স, নরসিংদী মূল্যায়ন পরীক্ষা গ্রহণ করেন। মোঃ দুলাল মিয়া নরসিংদী জেলা প্রতিনিধি :জাতীয় দৈনিক সবার আগে স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ওআইপি টিভি ও, নির্বাহী সদস্য :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস।