
আবু নাইম হোসাইন
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৫ নং রতনদী তালতলী ইউনিয়ন শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় কাটাখালী বাজারে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রতনদী তালতলী ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার সভাপতি মাওলানা জাকির হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা তানভীর হোসাইন এবং জয়েন্ট সেক্রেটারি মাওলানা আখতারুজ্জামান।
সম্মেলনে ২০২৫-২০২৬ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম এবং সেক্রেটারি হিসেবে আল-আমিন মুসল্লী মনোনীত হন।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
নতুন কমিটি ঘোষণার পর ইসলামী আন্দোলন বাংলাদেশ রতনদী তালতলী ইউনিয়ন শাখার সাবেক সেক্রেটারি ও বর্তমান গলাচিপা উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতি আবু বকর নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিনন্দন জানান। তিনি বলেন, দায়িত্ব পরিবর্তন সাংগঠনিক কার্যক্রমের একটি স্বাভাবিক প্রক্রিয়া। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তিনি প্রত্যাশা করেন।
এছাড়া ইউনিয়ন শাখার সাবেক প্রশিক্ষণ সম্পাদক ও বর্তমান উপজেলা কমিটির দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম বলেন, “আমরা এই ইউনিয়নের সন্তান। নতুন নেতৃত্বকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। নতুন কমিটির মাধ্যমে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আমরা আশাবাদী।”
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়।