
পেশাগত দক্ষতা, নিষ্ঠা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা ও জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘বাংলাদেশ পুলিশ পদক (পিপিএম)-সেবা’ “প্রেসিডেন্ট পুলিশ পদক” (President Police Medal) পদকে ভূষিত হয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার নরসিংদীর শিবপুরের কৃতিসন্তান হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। তিনি এই পদক রাষ্ট্রপতির কাছ থেকে গ্রহণ করিবেন।”
বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ এই সম্মাননা অর্জন করায় শিবপুরের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। তাঁর এই অর্জন পেশাগত নিষ্ঠা, দক্ষতা ও জনসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
হাসান মোহাম্মদ নাসের রিকাবদারের এই সম্মাননা অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী তাঁকে অভিনন্দনj জানিয়েছেন। তাঁরা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন। তিনি শিবপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ আবুল হারিস রিকাবদার (কালাম মিয়া স্যার) সুযোগ্য উত্তরসূরী।