1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

মাদক ও সন্ত্রাসমুক্ত গজারিয়া গড়ার অঙ্গীকার নিয়ে মেম্বার পদপ্রার্থী কাওসার

  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৫ বার পঠিত

, স্টাফ রিপোর্টার: ​মোঃ কামাল হোসেন :
নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের (গজারিয়া কান্দি) সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মেম্বার পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন তরুণ ও প্রগতিশীল সমাজসেবক মোঃ কাওসার। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি এলাকাটিকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও রোল মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
​রায়পুরা উপজেলার অভিভাবক ও জননন্দিত মানবিক নেতা বকুল এমপির অত্যন্ত আস্থাভাজন এই তরুণ নেতা তাঁর নির্বাচনী রূপরেখা ঘোষণা করতে গিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার ব্যক্ত করেন:
​মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন: যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। পাশাপাশি এলাকায় শান্তি বজায় রাখতে যেকোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য শক্ত হাতে দমনের প্রতিশ্রুতি দেন।
​দালাল ও ঘুষমুক্ত নাগরিক সেবা: জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদ, ভিজিডি ও ভিজিএফ কার্ডসহ সকল সরকারি সুযোগ-সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে—যেখানে থাকবে না কোনো দালালচক্র বা ঘুষের লেনদেন।
​জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী মোঃ কাওসার বর্তমানে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) শ্রীনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং শ্রীনগর ইউনিয়ন তরুণ দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
​গজারিয়া কান্দি ৩ নং ওয়ার্ডের সকল সম্মানিত ভোটারের সুখ-দুঃখের সঙ্গী হয়ে ওয়ার্ডবাসীর সার্বিক কল্যাণ নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে তিনি আগামী নির্বাচনে এলাকার সর্বস্তরের মানুষের দোয়ার পাশাপাশি সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন প্রত্যাশা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park