1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

আসন্ন চান্দের কান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী নির্ভীক সমাজসেবক বাইজিদুর রহমান বাইজিদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

​মোহাম্মদ রফিকুল ইসলামের স্টাফ রিপোর্টার :

নরসিংদী জেলার রায়পুরা উপজেলায়
​আসন্ন চান্দের কান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করছেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব বাইজিদুর রহমান বাইজিদ। তিনি চান্দের কান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মরহুম বীর মুক্তিযোদ্ধা হাজী বজলুর রহমানের জ্যেষ্ঠ সন্তান। উল্লেখ্য, তাঁর বাবা চান্দের কান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি এবং ‘চান্দার কান্দি জিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন।​বাইজিদুর রহমান বাইজিদ দীর্ঘদিন ধরে রাজপথের লড়াই-সংগ্রামে ও সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত তিনি চান্দেরকান্দি ইউনিয়ন বিএনপির সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের জন্য আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তিনি একাধিকবার রাজনৈতিক মামলার শিকার ও নির্যাতনের মুখোমুখি হয়েছেন।রাজনীতির পাশাপাশি তিনি সমাজসেবা ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তিনি নরসিংদী জেলা মানবাধিকার কমিশনের (হিউম্যান রাইটস) ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি নরসিংদী জেলার রায়পুরা ও বেলাবো থানার প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির আহ্বায়ক, চান্দার কান্দি জিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সহ-সভাপতি এবং চান্দেরকান্দি পূর্বপাড়া মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।এলাকার মানুষের বিপদে-আপদে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ইতোমধ্যে তিনি একজন সৎ, মানবিক ও নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে চান্দের কান্দিতে পরিচিতি লাভ করেছেন। সমাজসেবায় তাঁর উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে:​চিকিৎসা সহায়তা: অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা অসুস্থ ও অসহায় মানুষকে নিয়মিত আর্থিক সহায়তা প্রদান।
​দরিদ্র কন্যাদায়গ্রস্তদের পাশে: গরীব, অসহায় ও এতিম মেয়েদের বিয়েতে প্রয়োজনীয় সামাজিক ও অর্থ সাহায্য দেওয়া।
​উৎসবকালীন উপহার: প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহায় এলাকার নিম্নবিত্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ।​অবকাঠামো উন্নয়ন: স্থানীয় কবরস্থান সংরক্ষণ, সংস্কার এবং এলাকার কাঁচা রাস্তার মান উন্নয়নে মাটি ভরাটের জন্য নিজস্ব অর্থায়ন।ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন: মসজিদ ও মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নমূলক কাজে নিয়মিত অনুদান প্রদান।
​এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, বাইজিদুর রহমান বাইজিদ সব সময় সাধারণ মানুষের পাশে থাকেন। তরুণ ও প্রবীণদের কাছে তাঁর সুপরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে।​এ বিষয়ে বাইজিদুর রহমান বাইজিদ জানান, তাঁর বাবা যেমন আজীবন ইউনিয়নবাসীর কল্যাণে ও মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করেছেন, তিনিও বাবার দেখানো পথ ধরে চান্দের কান্দি ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান। ইউনিয়নবাসীর ভালোবাসা ও সমর্থন পেলে তিনি অবহেলিত মানুষের সেবায় নিজেকে পূর্ণাঙ্গভাবে উৎসর্গ করতে প্রস্তুত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park