1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

কুমারখালীতে জমি নিয়ে দীর্ঘ বিরোধের জেরে বাড়িতে ঢুকে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পঠিত

মোঃ ওসামা হোসাইনঃ কুমারখালী (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বাড়িতে ঢুকে মুতাই শেখ ও তার স্ত্রী কমেলা খাতুনকে পিটিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। মাঠ থেকে বাড়ি ফেরার পর দুলাল শেখের নেতৃত্বে ৭-৮ জন ব্যক্তি ভুক্তভোগীর বাড়িতে এসে প্রথমে অকারণে বকাবকি শুরু করেন এবং প্রতিবাদ করলে তাদের ওপর চড়াও হন। হামলাকারীরা হাসুয়া, বাটাম ও বাঁশ দিয়ে মুতাই শেখ ও তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করেন। আহত কমেলা খাতুনের পিঠ ও কোমরে আঘাত করা হয় এবং চুল ধরে টানাটানি করে তার জামাকাপড় ছিঁড়ে ফেলা হয়, একপর্যায়ে তিনি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান। পরিবারের সদস্যদের আরও অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে বাড়িতে থাকা দুই গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা চালানো হয় এবং তাদের শ্বশুর এগিয়ে এলে তার ওপরও হামলা করা হয়। এছাড়া হামলাকারীরা বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলেও অভিযোগ রয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন দুলাল শেখ, জয় শেখ, রফিকুল শেখ, আলিফ, মঞ্জু শেখ, হেলাল শেখ, রুমা খাতুন ও মিসমা। ঘটনার পেছনে মূল কারণ হিসেবে বাড়ির জায়গায় থাকা মেহগনি গাছের ডালের ছায়া পড়া এবং জমি নিয়ে পূর্বশত্রুতার কথা উঠে এসেছে। অভিযুক্ত দুলাল শেখ ও মঞ্জু শেখ দাবি করেছেন, জমি-জায়গা নিয়ে আগে থেকেই তাদের বিরোধ রয়েছে এবং পূর্বে তাদের এক ভাস্তিকে কুপিয়ে আহত করার ঘটনায় মুতাই পক্ষের লোকজনের বিরুদ্ধে মামলা ও জেলহাজতের ঘটনা ঘটেছিল। তাদের দাবি অনুযায়ী, ইতিপূর্বে জমি নিয়ে সালিশ হলেও মুতাই পক্ষ সেই সালিশের সিদ্ধান্ত মানেনি। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে বর্তমানে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানিয়েছেন যে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park