
স্টাফ রিপোর্টা: সোহরাব আহমেদ সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে “জিয়া থেকে খালেদা জিয়া ও তারেক রহমান- গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা এবং কারানির্যাতিত জেলার শীর্ষ পাঁচ নেতা ও সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) বিকাল ৩:০০ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি জনাব প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি।সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি জনাব নিয়াজ মো:খান বিটুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো: আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের হেড অব নিউজ জনাব মো: শরিফুল ইসলাম খান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক জনাব মো: সামসুল আরেফিন।এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন:জনাব মো: জহিরুল হক জহির, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি।জনাব আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি এবং সাবেক মেয়র, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা।জনাব মো: সফিকুল ইসলাম (সাবেক পিপি), সহ-সভাপতি, জেলা বিএনপি ব্রাহ্মণবাড়িয়া।আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবদান স্মরণ করে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটের অধিকার নিশ্চিতকরণ এবং সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে কারানির্যাতিত জেলার শীর্ষ পাঁচ নেতা ও সাংবাদিকদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।