
রাজু আহমেদ :গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকারের হাতে গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন উপলক্ষে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে বাসন মেট্রো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত হোসেন বাবুর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এবং কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলসের চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম সরকার ক্রেস্টটি হস্তান্তর করেন।এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির নেতা ও শিল্পপতি রায়হান আহমেদ হৃদয়, বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি বশির আহমেদ বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক ও ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোসলেম উদ্দিন চৌধুরী মুসা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা, বাসন মেট্রো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত হোসেন বাবুসহ গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ জিসিসি প্রশাসকের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।