1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

রায়পুরায় ধসে পড়া সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন: বড় দুর্ঘটনার আশঙ্কা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৬৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ কামাল হোসেন :
​নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রাম থেকে ভেলুয়ার চরগামী একমাত্র সড়কটির অবস্থা এখন চরম বেহাল। একটি গুরুত্বপূর্ণ অংশ ধসে পড়ায় এই রাস্তা দিয়ে চলাচলকারী হাজার হাজার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ ও ঝুঁকির সম্মুখীন হচ্ছেন।সরেজমিনে গিয়ে দেখা যায়, পিচঢালা সড়কটির একটি বড় অংশ পাশ থেকে সম্পূর্ণ ধসে খাদের মতো গর্ত তৈরি হয়েছে। মূল সড়কের অর্ধেকেরও বেশি অংশ ধসে পড়ায় রাস্তাটি এখন অত্যন্ত সরু হয়ে গেছে। এই ভাঙা অংশ দিয়ে কোনো নিরাপত্তা ব্যবস্থা বা সতর্কবার্তা ছাড়াই বিপজ্জনকভাবে চলছে ব্যাটারিচালিত রিকশা, অটো ও অন্যান্য যানবাহন। স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তাটি শ্রীনগর ও ভেলুয়ার চর এলাকার জনগণের যোগাযোগের একমাত্র মাধ্যম। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নিত্যদিনের যাত্রী এবং জরুরি রোগীবাহী যানবাহন এই পথেই চলাচল করে। রাস্তাটির এই বেহাল দশার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করছেন তারা। বিশেষ করে রাতের আঁধারে বা বৃষ্টির দিনে এই ভাঙা অংশ দিয়ে চলতে গিয়ে বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা অনেক গুণ বেড়ে যায়।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি এই অবস্থায় থাকলেও তা মেরামতের জন্য কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। কর্তৃপক্ষের এমন উদাসীনতায় তারা হতাশা প্রকাশ করেছেন। ভাঙা সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার এবং যথাযথ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park