1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান; অপহৃত ভিকটিম, গাঁজা ও ইয়াবা উদ্ধার।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৬৮ বার পঠিত

নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান; অপহৃত ভিকটিম, গাঁজা ও ইয়াবা উদ্ধার।

আজ ১৮আগস্ট, ২০২৬
নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলার বিভিন্ন থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ০৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৩৫ পিস ইয়াবাসহ ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়া অপর দুটি পৃথক অভিযানে অপহৃত ভিকটিম উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার এবং পরোয়ানাভুক্ত ৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনা-১: মাধবদী থানা পুলিশ অভিযান চালিয়ে ১ লাখ টাকা মূল্যের ৫ কেজি গাঁজাসহ মোসাঃ নিলুফা বেগম (৪৮) ও কোরিনা ওরফে রোকন বেগম (৪০) নামের দুই নারীকে গ্রেফতার করেছে। এ বিষয়ে মাধবদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

ঘটনা-২: জেলা গোয়েন্দা শাখার এক অভিযানে নরসিংদী সদর মডেল থানাধীন বাদুয়ার চর এলাকা থেকে ৭০ পিস ইয়াবাসহ মোঃ সেলিম মিয়া (৪৮) ও মোঃ ছাব্বির মিয়া (২১) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত সেলিম মিয়ার বিরুদ্ধে পূর্বেও ৮টি মাদক মামলা রয়েছে।

ঘটনা-৩: ডিবি পুলিশের একটি টিম মাধবদী থানাধীন আসমান্দিরচর এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ সানী কুমার সাহা (৩৪) ও মোঃ মনা মিয়া (৩৩) নামের দুইজনকে আটক করে।

ঘটনা-৪: ডিবি পুলিশের অপর একটি অভিযানে নরসিংদী সদর থানার বিলাসদী এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ সাগর মিয়া (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

ঘটনা-৫: বেলাব থানা পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৫ হাজার টাকা মূল্যের ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ নজরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বেলাব থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

ঘটনা-৬: পলাশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত ৩ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।

ঘটনা-৭: ডিবি পুলিশের একটি আভিযানিক দল রূপগঞ্জের গোলাকান্দাইলস্থ আলামিনের বাড়িতে অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম সোয়াইবা আক্তার মীম (১৬)-কে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত আসামি মোঃ নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নয়ন মিয়া কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার মোঃ মোরশেদ মিয়ার ছেলে।

নরসিংদী জেলাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।মোঃদুলাল মিয়া নরসিংদী জেলা প্রতিনিধি :জাতীয় দৈনিক সবার আগে, স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ও আইপি টিভি, নির্বাহী সদস্য :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এসএস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park