1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

নরসিংদী রায়পুরায় ‘হিউম্যানিটি অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত হয়।

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩৪৮ বার পঠিত

নরসিংদী রায়পুরায় ‘হিউম্যানিটি অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত হয়।
‎
‎নরসিংদী জেলা প্রতিনিধি :মোঃ দুলাল মিয়া জাতীয় দৈনিক সবার আগে।
‎
‎নরসিংদীর রায়পুরায় মাদক, দুর্নীতি ও ইভটিজিংবিরোধী সচেতনতামূলক ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা কাঁকন সংগীত দল ও মেন্টাল হেলথ কেয়ার ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এবং রায়পুরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় শুক্রবার (১৪ আগস্ট) রায়পুরা উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ আয়োজন করা হয়েছে।
‎
‎আয়োজকরা জানান, অনুষ্ঠানে মাদক, দুর্নীতি ও ইভটিজিংবিরোধী সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা ও রক্তদান কর্মসূচির আয়োজন থাকবে। একই সঙ্গে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন (বকুল)। সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।
‎
‎অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নরসিংদী জেলা কাঁকন সংগীত দলের পরিচালক (অর্থ) ও ‘ওয়াটসন গ্রুপ’-এর উপদেষ্টা জান্নাতুল হক শাপলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেন্টাল হেলথ কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মোহাম্মদ মাহমুদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন নরসিংদী জেলা কাঁকন সংগীত দলের প্রতিষ্ঠাতা সভাপতি, কন্ঠশিল্পী সাংবাদিক ও মানবাধিকারকর্মী মো. দিদারুল ইসলাম (দিদার)।
‎
‎আয়োজকদের আশা, মাদক, দুর্নীতি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি এ আয়োজন তরুণ সমাজকে মানবিক ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপস্থিত সকলে আনন্দিত অনুষ্ঠান উপভোগ করে স্রোতারা আয়োজন কমিটি বলেছেন আগামীতে আরো বড় ধরনের আয়োজন করা হবে প্রতিটি জেলা ও উপজেলাতে, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park