1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে ওয়ার্ডে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ পরিচ্ছন্ন হাসপাতাল, সংক্রমণ নিয়ন্ত্রণ ও উন্নত স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পদক্ষেপ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৬৮ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন,নিজস্ব প্রতিবেদক:
হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা,রোগ সংক্রমণের ঝুঁকি কমানো এবং চিকিৎসাসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রহণ করা হয়েছে একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ।এখন থেকে হাসপাতালে ভর্তি রোগী, তাদের স্বজন এবং দর্শনার্থীদের ওয়ার্ডে প্রবেশের আগে নির্ধারিত স্থানে জুতা-স্যান্ডেল খুলে প্রবেশ করতে হবে।
বৃহস্পতিবার(৩০ জুলাই ২০২৬)উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ পরিচ্ছন্নতা ও সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও)ডা.আহসানারা বিনতে আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,“হাসপাতাল শুধু চিকিৎসা দেওয়ার স্থান নয়,এটি রোগীর দ্রুত সুস্থ হয়ে ওঠার একটি নিরাপদ পরিবেশ।বাইরে ব্যবহৃত জুতা-স্যান্ডেলের মাধ্যমে ধুলোবালি,ময়লা ও বিভিন্ন ধরনের জীবাণু ওয়ার্ডে প্রবেশ করে,যা রোগীদের সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই ওয়ার্ডে জুতা খুলে প্রবেশের এই উদ্যোগ হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি রোগ সংক্রমণ প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন,“পরিচ্ছন্ন হাসপাতাল গড়ে তোলা শুধু হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব নয়;রোগী,স্বজন ও দর্শনার্থীদেরও সচেতনতা এবং আন্তরিক সহযোগিতা প্রয়োজন।সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানবিক চিকিৎসা পরিবেশ নিশ্চিত করা সম্ভব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.শাকিলা আফরোজ,মেডিকেল অফিসার ডা.সঞ্জয় কুমার মণ্ডল,ডা.ফখরুদ্দীন আহমেদ,ডা.মো. আবু জাফর,নার্সিং সুপারভাইজার হামিদা খাতুনসহ হাসপাতালের চিকিৎসক,নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা। উপস্থিত সবাই উদ্যোগটির ভূয়সী প্রশংসা করেন এবং এটিকে হাসপাতালের সেবার মান উন্নয়নে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সাধারণ জনগণ ও দর্শনার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, ওয়ার্ডে প্রবেশের আগে নির্ধারিত স্থানে জুতা-স্যান্ডেল খুলে রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। কর্তৃপক্ষের মতে,সেবাগ্রহীতা ও তাদের স্বজনদের সামান্য সচেতনতা এবং সহযোগিতাই একটি পরিচ্ছন্ন,জীবাণুমুক্ত ও রোগীবান্ধব হাসপাতাল গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় সচেতন মহলের অভিমত,পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ উদ্যোগ উপজেলার সরকারি স্বাস্থ্যসেবায় একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছে। পরিচ্ছন্নতা ও সংক্রমণ নিয়ন্ত্রণে এমন কার্যক্রম অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানেও অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে বলেও তারা মনে করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park