1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

পাইকগাছায় ভাড়া বাসা থেকে আরএফএল কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার ঘরের বাইরে তালা, রুমমেট নিখোঁজ; হত্যার রহস্য উদঘাটনে মাঠে পুলিশের একাধিক টিম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২০৪ বার পঠিত

 

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে আরএফএল (RFL) কোম্পানির কর্মকর্তা বিশ্বজিৎ দেউড়ি (২৫)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সহকর্মী ও রুমমেট অন্তর সরকার (২৩) নিখোঁজ রয়েছেন। তিনি ব্যবহৃত মোটরসাইকেলসহ নিখোঁজ থাকায় তাকে খুঁজতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকার রাম প্রসাদ মণ্ডলের দোতলা ভবনের নিচতলার একটি কক্ষ ভাড়া নিয়ে গত প্রায় দুই মাস ধরে বসবাস করছিলেন ঝালকাঠি সদর উপজেলার বেতরা গ্রামের হিরালাল দেউড়ির ছেলে বিশ্বজিৎ দেউড়ি এবং মাদারীপুরের কালকিনী উপজেলার লক্ষ্মীপুর ফাঁসিয়াতলা গ্রামের লিটন সরকারের ছেলে অন্তর সরকার। নিহত বিশ্বজিৎ দেউড়ি আরএফএল কোম্পানির পাইকগাছা শাখায় সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে অন্তর সরকার একই প্রতিষ্ঠানে সহকারী টেকনিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করতেন।

জানা যায়, সোমবার (২০ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে দুজনকে স্থানীয় একটি দোকানে একসঙ্গে নাস্তা করতে দেখা যায়। এরপর মঙ্গলবার দুপুর পর্যন্ত তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে সহকর্মীরা উদ্বিগ্ন হয়ে খোঁজ নিতে শুরু করেন। একপর্যায়ে সহকর্মী নয়ন রায় ভাড়া বাসায় গিয়ে ঘরের দরজার সামনে রক্ত এবং একটি রক্তমাখা ছুরি দেখতে পান। পরে তিনি দ্রুত পাইকগাছা থানা পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে পাইকগাছা সার্কেলের সহকারী পুলিশ সুপার আমীর হামজা, থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জুলফিকার আলীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ থাকায় পুলিশ তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝেতে পড়ে থাকা বিশ্বজিৎ দেউড়ির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুরের মধ্যে কোনো একসময় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার পর ঘরের বাইরে তালা লাগিয়ে কেউ চলে গেছে বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ রুমমেট অন্তর সরকারের অবস্থান শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। তবে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

পাইকগাছা থানা পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পাশাপাশি হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

এদিকে, দিনের আলোয় এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পাইকগাছাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত রহস্য উদঘাটন ও প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park