
নরসিংদী সদরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
নরসিংদী জেলা প্রতিনিধি :
নরসিংদী সদর উপজেলা কনফারেন্স রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নরসিংদী সদর-এর আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. আজিজুল হক, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নরসিংদী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সাক্ষর চন্দ্র বণিক, উপজেলা কৃষি অফিসার, নরসিংদী সদর।
সভাপতিত্ব করেন আছমা জাহান সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নরসিংদী সদর।
অনুষ্ঠানে কৃষি খাতের উন্নয়ন, কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং কৃষি সম্প্রসারণ কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন অংশীজন এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।জাতীয় দৈনিক সবার আগে নরসিংদী জেলা প্রতিনিধি মোঃদুলাল মিয়া।