1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী বিএনপি নেতা মোঃ হুমায়ুন কবির

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

মো: মেহেদী হাসান  : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গৌরনদী পৌরসভাবাসীসহ ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা মোঃ হুমায়ুন কবির।তিনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন এবং সেখানে বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।ঈদের শুভেচ্ছা বার্তায় মোঃ হুমায়ুন কবির বলেন, “পবিত্র ঈদ-উল-আযহা ত্যাগের মহিমা, আত্মশুদ্ধি ও মানবতার শ্রেষ্ঠ শিক্ষা দেয়। এই ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হোক।”তিনি আরও বলেন, “ঈদের প্রকৃত শিক্ষা আমাদের মানবিক মূল্যবোধ জাগ্রত করতে শেখায়। শুধু পশু কুরবানি নয়, মানুষের অন্তরে লুকিয়ে থাকা হিংসা, বিদ্বেষ ও অহংকারকেও কুরবানি করতে হবে। তবেই সমাজে সত্যিকারের শান্তি প্রতিষ্ঠিত হবে।”হুমায়ুন কবির গৌরনদী পৌরবাসী ও ৮ নং ওয়ার্ডের বাসিন্দাদের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। তিনি সকলকে পুনরায় পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক”।প্রবাস থেকে দেশের নিজ এলাকার মানুষের প্রতি এমন শুভেচ্ছা বার্তা স্থানীয়দের মাঝে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলেছে বলে জানিয়েছেন স্থানীয় অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park