1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

মেম্বার প্রার্থী আল আমিন খরাদীর তৃতীয়বারের প্রচেষ্টা: সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী জামালপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উন্নয়ন ও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

 

মোহাম্মদ শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার : গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মেম্বার পদে তৃতীয়বারের মতো প্রার্থী হয়েছেন স্থানীয় জনপ্রিয় ব্যক্তিত্ব মোঃ আল আমিন খরাদী। স্থানীয় ভোটারদের মধ্যে তাঁর ব্যাপক সমর্থন রয়েছে বলে জানা গেছে।আল আমিন খরাদী জামালপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গোল্লার টেক গ্রামের বাসিন্দা। তিনি ওয়াজুদ্দিন খরাদীর ছেলে। ইতিপূর্বে দু’বার একই ওয়ার্ড থেকে নির্দলীয়ভাবে নির্বাচনে অংশ নেন। স্থানীয়দের দাবি, গত নির্বাচনে বিজয়ের দ্বারপ্রান্তে এসেও ‘জোর খাটিয়ে’ তাঁকে পরাজিত করা হয়। এরপরও স্থানীয়রা তাঁকে ‘সাহসী ও যোগ্য প্রার্থী’ হিসেবে বিবেচনা করে বারবার সমর্থন জানিয়ে আসছেন।স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, আল আমিন খরাদী ওয়ার্ডের উন্নয়ন, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি এবং বিশেষ করে মাদক নির্মূলে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি সবসময় মানুষের দুঃসময়ে পাশে থাকার জন্য পরিচিত। এলাকাবাসী মনে করেন, তিনি নির্বাচিত হলে ৬ নং ওয়ার্ডে দৃশ্যমান উন্নয়ন হবে এবং মাদকের ছড়াছড়ি বন্ধ হবে।আল আমিন খরাদী বলেন, “এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন আমার বড় শক্তি। আমি যদি নির্বাচিত হই, তাহলে ৬ নং ওয়ার্ডকে একটি মাদকমুক্ত, উন্নত ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ । মানুষের পাশে থাকা আমার দায়িত্ব।” স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এবারের নির্বাচনে আল আমিন খরাদীর জনপ্রিয়তা উল্লেখযোগ্য। তবে চূড়ান্ত ফলাফল নির্ভর করবে ভোটারদের অংশগ্রহণ ও নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতার ওপর।জামালপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভোটাররা এখন আল আমিন খরাদীর তৃতীয় প্রচেষ্টাকে সফল করতে সক্রিয় রয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park