1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

নরসিংদীতে রাইটস প্রটেকশন অ্যান্ড লিগ্যাল এইড ফাউন্ডেশন (RPLAF) এর আয়োজনে সংবাদ সম্মেলন: শিশু রামিসাসহ নিহত নির্যাতিত শিশুদের স্মরণে

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৪০ বার পঠিত

নরসিংদীতে রাইটস প্রটেকশন অ্যান্ড লিগ্যাল এইড ফাউন্ডেশন (RPLAF) এর আয়োজনে সংবাদ সম্মেলন: শিশু রামিসাসহ নিহত নির্যাতিত শিশুদের স্মরণে

মোহাম্মদ দুলাল মিয়া স্টাফ রিপোর্টার : শিশু রামিসাসহ দেশের বিভিন্ন স্থানে নির্মমভাবে নিহত ও নির্যাতিত সকল শিশুর স্মরণে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের সকল ঈদগাহ ময়দানে দোয়া ও শিশু সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক আলোচনার আহ্বান জানিয়েছে রাইটস প্রটেকশন অ্যান্ড লিগ্যাল এইড ফাউন্ডেশন।সোমবার (২৮ মে ২০২৬) সকাল ১১টায় নরসিংদীর বিলাসদীতে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে (১৭২/১৩ রোড, এসপি অফিসের বিপরীতে) এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, আসন্ন ঈদুল আযহার জামাতে দেশের সকল ঈদগাহ ময়দানে নিহত শিশু রামিসাসহ সকল নির্যাতিত ও নিহত শিশুর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হবে। একইসঙ্গে শিশু সুরক্ষা, শিশু নির্যাতন প্রতিরোধ এবং নৈতিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে খুতবা ও আলোচনা করার জন্য সম্মানিত ইমাম ও খতিবদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।রাইটস প্রটেকশন অ্যান্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, “শিশুরা আমাদের সমাজের ভবিষ্যৎ। তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা প্রত্যেক নাগরিক ও ধর্মীয় নেতৃত্বের দায়িত্ব। ঈদের এই পবিত্র মুহূর্তে আমরা শিশু হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে চাই।”সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এডভোকেট হারুনুর রশিদ, মহাসচিব :কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, রাইটস প্রটেকশন অ্যান্ড লিগ্যাল এইড ফাউন্ডেশন। আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কর্মীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park