1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

কিশোরগঞ্জের নিকলীতে লোকগান ও গণনাটকের মাধ্যমে নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ে জনসচেতনতা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১২৫ বার পঠিত

মোঃ ফরিদ উদ্দিন স্টাফ রিপোর্টার  :কিশোরগঞ্জের নিকলীতে লোকগান ও গণনাটকের মাধ্যমে নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ে জনসচেতনতনিকলী উপজেলায় নিরাপদ পানি ব্যবহার ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক ব্যতিক্রমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)-এর আয়োজনে এবং water.org-এর সহায়তায় পরিচালিত ‘RACE PLUS’ প্রকল্পের আওতায় এই লোকগান ও গণনাটক প্রদর্শনী হয়।২০ মে ২০২৬, বুধবার উপজেলার কারপাশা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। গ্রামীণ লোকজ সংস্কৃতির শক্তিশালী মাধ্যম গান ও নাটকের মাধ্যমে দৈনন্দিন জীবনে নিরাপদ পানির গুরুত্ব, পানির অপচয় রোধ এবং সঠিক স্যানিটেশন ব্যবস্থাপনার বিষয়গুলো সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপি কিশোরগঞ্জ রিজিওনের কর্মসূচি ব্যবস্থাপক, নিকলী জোনের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক এবং কারপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জামাল উদ্দিন। এছাড়া স্থানীয় ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পপির মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আলোচনা পর্বে অতিথিরা বলেন, গ্রামীণ এলাকায় এখনও অসচেতনতার কারণে অনেকেই অনিরাপদ পানি ব্যবহার করছেন, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। গণনাটক ও দেশীয় লোকগানের এমন আয়োজন সাধারণ মানুষকে সহজেই সচেতন করতে বিশেষ কার্যকর।প্যানেল চেয়ারম্যান জামাল উদ্দিন পপির এ উদ্যোগের প্রশংসা করেন এবং ইউনিয়নবাসীর স্বাস্থ্য সুরক্ষায় সংস্থাটির পাশে থাকার আশ্বাস দেন।অনুষ্ঠানের শেষ পর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনমুগ্ধকর গণনাটক ও সচেতনতামূলক লোকগান পরিবেশিত হয়, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।এ ধরনের সৃজনশীল উদ্যোগ গ্রামীণ জনপদে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park