
, স্টাফ রিপোর্টার: মোঃ কামাল হোসেন :
নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের (গজারিয়া কান্দি) সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মেম্বার পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন তরুণ ও প্রগতিশীল সমাজসেবক মোঃ কাওসার। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি এলাকাটিকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও রোল মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
রায়পুরা উপজেলার অভিভাবক ও জননন্দিত মানবিক নেতা বকুল এমপির অত্যন্ত আস্থাভাজন এই তরুণ নেতা তাঁর নির্বাচনী রূপরেখা ঘোষণা করতে গিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার ব্যক্ত করেন:
মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন: যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। পাশাপাশি এলাকায় শান্তি বজায় রাখতে যেকোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য শক্ত হাতে দমনের প্রতিশ্রুতি দেন।
দালাল ও ঘুষমুক্ত নাগরিক সেবা: জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদ, ভিজিডি ও ভিজিএফ কার্ডসহ সকল সরকারি সুযোগ-সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে—যেখানে থাকবে না কোনো দালালচক্র বা ঘুষের লেনদেন।
জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী মোঃ কাওসার বর্তমানে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) শ্রীনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং শ্রীনগর ইউনিয়ন তরুণ দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গজারিয়া কান্দি ৩ নং ওয়ার্ডের সকল সম্মানিত ভোটারের সুখ-দুঃখের সঙ্গী হয়ে ওয়ার্ডবাসীর সার্বিক কল্যাণ নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে তিনি আগামী নির্বাচনে এলাকার সর্বস্তরের মানুষের দোয়ার পাশাপাশি সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন প্রত্যাশা করেছেন।