
সিরাজগঞ্জে বিশ্বকাপ ফাইনাল খেলা দেখা নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্য
মোহাম্মদ আবুল হোসেন, স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামে বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখা নিয়ে সংঘর্ষের জেরে ইলিয়াস হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ জুলাই ২০২৬ রাত সাড়ে ১০টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে সম্মিলিতভাবে খেলা দেখার সময় একই গ্রামের কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, এ সময় মো. রাসেল ও তার কিশোর ছেলে সিয়াম ইলিয়াস হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্র জানায়।
স্থানীয় ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃআহানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সুষ্ঠু তা তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের আশ্বাস দেন।
উক্ত ঘটনা প্রেক্ষিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে।