1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

সিনিয়র সাংবাদিক আবু সাদ্দাত সায়েম কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১২৪ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি : দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন জাতীয় দৈনিক ‘সবার আগে’ পত্রিকার স্টাফ রিপোর্টার ও কালিগঞ্জ সাংবাদিক ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবু সাদ্দাত সায়েম। বর্তমানে তিনি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সাংবাদিক সূত্রে জানা যায়, গাজীপুরের কালিগঞ্জ উপজেলার পরিচিত মুখ আবু সাদ্দাত সায়েম সাংবাদিকতায় দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একজন নিবেদিতপ্রাণ ব্যক্তি। দীর্ঘদিন যাবত কিডনি রোগে আক্রান্ত তিনি। অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি তাঁকে ঢাকারকুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতাল সূত্র জানিয়েছে, রোগীর অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা তাঁর সার্বক্ষণিক তত্ত্বাবধানে রেখেছেন। তবে কিডনি রোগের জটিলতা বিবেচনায় দীর্ঘমেয়াদি চিকিৎসা ও বিশেষ যত্ন প্রয়োজন হতে পারে।আবু সাদ্দাত সায়েমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই কালিগঞ্জ সাংবাদিক ক্লাবসহ স্থানীয় সাংবাদিক সমাজে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অনেক সাংবাদিক, রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব ও শুভানুধ্যায়ী তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করছেন। কালিগঞ্জ সাংবাদিক ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হিসেবে তিনি স্থানীয় সাংবাদিকতার উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে আসছিলেন। তাঁর অনুপস্থিতি সাংবাদিক মহলে শূন্যতার সৃষ্টি করেছে।আবু সাদ্দাত সায়েমের পরিবার ও সহকর্মীরা তাঁর সুস্থতার জন্য দেশবাসীসহ সকল শুভানুধ্যায়ীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় নিয়োজিত থেকেও সামাজিক দায়বদ্ধতা ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়া আবু সাদ্দাত সায়েমের মতো সিনিয়র সাংবাদিকদের সুস্থতা শুধু পরিবার ও সহকর্মীদের জন্য নয়, পুরো সাংবাদিক সমাজের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের দোয়া ও সহযোগিতায় তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠা কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park