1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

সিনিয়র জেলা ও দায়রা জজ, নরসিংদী মহোদয়ের আগমণ ও পুলিশ সুপার, নরসিংদী মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৯২ বার পঠিত

নরসিংদী পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, নরসিংদী মহোদয়ের আগমণ ও পুলিশ সুপার, নরসিংদী মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ।

গতকাল ০৭ অক্টোবর ২০২৬ খ্রি. সন্ধ্যায় নরসিংদীর বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শেখ হুমায়ুন কবীর মহোদয় নরসিংদীর পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি নরসিংদী পুলিশ লাইন্স ও নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সদস্যদের কল্যাণমূলক কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।
নরসিংদীর পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আন্তরিক অভ্যর্থনা জানান। এ সময় বিজ্ঞ বিচারক (জেলা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল,বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত),বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) ও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নরসিংদী এবং নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য,সমন্বয় ও সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। ন্যায়বিচার নিশ্চিত করা, বিচার কার্যক্রম ত্বরান্বিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের দোরগোড়ায় কার্যকর বিচারিক সেবা পৌঁছে দিতে উভয় বিভাগ পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।
সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাৎ ও মতবিনিময় নরসিংদী জেলা পুলিশ ও জেলা বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও পেশাগত সমন্বয় আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্ট সকলে প্রত্যাশা ব্যক্ত করেন। মোঃ দুলাল মিয়া নরসিংদী জেলা প্রতিনিধি :জাতীয় দৈনিক সবার আগে স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ওআইপি টিভি ও, নির্বাহী সদস্য :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park