
*রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: মোঃ কামাল হোসেন
নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) রায়পুরা উপজেলা শাখার প্রান্তশালাস্থ কার্যনির্বাহী কার্যালয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের এক বিশেষ সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং শ্রীনগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শামসুদ্দিন আহমেদ শামু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম মেজর।
সৌজন্য সাক্ষাৎকালে বিজেএসএস রায়পুরা উপজেলা শাখার সভাপতি কামাল হোসেন অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
*এ সময় আরও উপস্থিত ছিলেন-*
– কামরুজ্জামান দুলাল, সিনিয়র সহ-সভাপতি, জিসাস (জিয়া সাংস্কৃতিক সংগঠন)
– সাংবাদিক আবুল কালাম আজাদ
– জাবেদ হোসেন ফুটিক
– জলিল মিয়া
– নুরুল ইসলাম নাহিদ
– আব্দুল জলিল
– সাংবাদিক কবির চৌধুরী
– সাংবাদিক আজিজুল হক
– মোহাম্মদ ফারুক মিয়া
– মোহাম্মদ ইমরান মিয়া, যুগ্ম আহ্বায়ক, কৃষক দল, রায়পুরা উপজেলা শাখা
মতবিনিময়কালে এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব নিয়ে মুক্ত আলোচনা হয়। এ সময় নেতৃবৃন্দ সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে আখ্যায়িত করে স্থানীয় সাধারণ মানুষের অধিকার রক্ষা ও সত্য প্রকাশে সাংবাদিকদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
পরে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।