
গাজী আঃ আলীম,নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক মোঃ আজগর হোসেন। তিনি বর্তমানে দৈনিক স্বদেশ বিচিত্রার সহযোগী সম্পাদক এবং সাপ্তাহিক কালধারার সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর এই সাফল্যে দৈনিক স্বদেশ বিচিত্রা পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, “মোঃ আজগর হোসেনের বলিষ্ঠ নেতৃত্বে সাংবাদিক সমাজ ভবিষ্যতে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে। আমরা তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তিকে স্বাগত জানাই এবং তাঁর আগামীর পথচলা সাফল্যমণ্ডিত হোক—এই প্রত্যাশা করি।”
অভিনন্দন জ্ঞাপনকারীরা হলেন: অশোক ধর (প্রকাশক ও সম্পাদক), কাজী ফারুক (উপদেষ্টা সম্পাদক), মোঃ নাছির উদ্দিন মিলন (নির্বাহী সম্পাদক), মোঃ সামসুল আলম (প্রধান বার্তা সম্পাদক), হুমায়ূন মুজিব (চিফ রিপোর্টার), মোঃ মঞ্জুর হোসেন ঈসা (সিনিয়র রিপোর্টার), মোঃ স্বপন (বিশেষ প্রতিনিধি), গাজী আব্দুল আলীম সিনিয়র রিপোর্টার ,মোঃ শরীফ উদ্দিন আপন (ক্রাইম রিপোর্টার), মোঃ আল আমিন সিকদার (সিনিয়র রিপোর্টার), শেখ মোঃ আসিফ হোসেন (স্টাফ রিপোর্টার), দিপংকর ঘোষ (স্টাফ রিপোর্টার) এবং দৈনিক স্বদেশ বিচিত্রা পরিবারবর্গ।