1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

ফেসবুকে মানবিক ভিডিও পোস্টের জেরে তালায় হামলার অভিযোগ, একই পরিবারের ৩ জন আহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১২৩৯ বার পঠিত

ডাঃ মোঃ নাজমুল আহসান, নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলায় এক অসুস্থ ব্যক্তির মানবিক পরিস্থিতি তুলে ধরে ফেসবুকে ভিডিও প্রকাশ করাকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও একই পরিবারের তিন সদস্যকে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ জুলাই বিকেল প্রায় ৩টার দিকে তালা উপজেলার আটারই গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, আটারই গ্রামের বাসিন্দা সৈয়দ মনিরুজ্জামান (৫০) দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগছেন। অভিযোগ রয়েছে, তিনি বাড়িতে অবহেলা ও অযত্নে পড়ে ছিলেন এবং যথাযথ চিকিৎসা পাচ্ছিলেন না।
এ অবস্থায় স্থানীয় বাসিন্দা, জেনিথ বীমা কোম্পানির এরিয়া ম্যানেজার ও জাতীয় দৈনিক সবার আগে পত্রিকার সাংবাদিক সৈয়দ আব্দুর রউফ অসুস্থ মনিরুজ্জামানের চিকিৎসা ও সেবাযত্ন নিশ্চিত করতে তার স্বজনদের প্রতি অনুরোধ জানান। তবে তাতে কোনো ফল না হওয়ায় তিনি অসুস্থ ব্যক্তির মানবিক অবস্থা তুলে ধরে একটি ভিডিও ধারণ করে নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন।
অভিযোগে বলা হয়েছে, ভিডিওটি প্রকাশের কিছুক্ষণ পর নলতা জিয়ালা গ্রামের সৈয়দ ফয়সাল আহমেদ পাপ্পু, আজম হোসেন, নাসরিন নাহার, মিনার হোসেন, ইকবাল হোসেন, শিরিনা সুলতানাসহ ৭-৮ জন আব্দুর রউফের বাড়িতে এসে হামলা চালায়।
হামলাকারীরা লোহার রড, জিআই পাইপ ও বাঁশের লাঠি দিয়ে আব্দুর রউফকে মারধর করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ফুফু রাশিদা খাতুন ও ভাইজি জামিলা খাতুনকেও মারধর করা হয়। এতে তিনজনই আহত হন। হামলায় আব্দুর রউফের কান দিয়ে রক্তক্ষরণ হয় বলেও জানানো হয়েছে।
এছাড়া হামলাকারীরা ঘরের চাল ও আসবাবপত্র ভাঙচুর করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্বজনরা আহতদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে ১৫ জুলাই তারা বাড়ি ফিরলেও অভিযুক্তদের পক্ষ থেকে এখনও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে আহত পরিবারের অভিযোগ। থানায় অভিযোগ করলে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও তারা দাবি করেছেন। এ কারণে পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে।
ঘটনার বিষয়ে স্থানীয় প্রতিবেশী ও সাবেক সেনাসদস্য শেখ আবুল বাশার সাংবাদিকদের বলেন,
“মানবিক একটি বিষয় নিয়ে আব্দুর রউফের ওপর এ ধরনের অতর্কিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত ছিল। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।”
আরেক প্রতিবেশী সখিনা খাতুন (৬৫) বলেন,
“সৈয়দ মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি নিজে খেতে বা পোশাক পরতে পারেন না। আমরা প্রতিবেশীরা সাধ্যমতো তার দেখাশোনা করি। কিন্তু বিষয়টি নিয়ে কথা বলায় আব্দুর রউফের ওপর হামলা হয়েছে।”সৈয়দ আব্দুর রউফ এর উপর হামলার নিন্দা জানিয়েছে জাতীয় মানবাধিকার ঐক্য সাংবাদিক সংস্থা, দৈনিক সাতক্ষীরা সকাল সাহিত্য সম্পাদক, জাতীয় পত্রিকা একুশে নিউজের স্টাফ রিপোর্টার শেখ সিদ্দিকুর রহমান ও জাতীয় পত্রিকা একুশে নিউজ, জাতীয় দৈনিক সবার আগে সাতক্ষীরা ব্যুরো প্রধান শেখ মনিরুল ইসলাম, সাংবাদিক ঐক্য পরিষদের সদস্যদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান।
এদিকে, সন্ত্রাসীরা আব্দুর রউফের বাড়িতে হামলার পরে অসুস্থ মনিরুজ্জামান কে তার বাড়ি থেকে সরিয়ে অনত্র নিয়ে গেছে বলে জানাগেছে।
ঘটনার শিকার সৈয়দ আব্দুর রউফ ও তার পরিবারের সদস্যরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park