
🏅পুলিশ_সুপার_নরসিংদীকে_পরিয়ে_দেয়া_হলো_বিপিএম_সেবা_পদক
(২৬ সেপ্টেম্বর ২০২৬)
পেশাগত দক্ষতা, নিষ্ঠা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর ও আলোচিত মামলার রহস্য উদ্ঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক বাংলাদেশ পুলিশ পদক বিপিএম সেবা পদকে ভূষিত হয়েছেন নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ অডিটরিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে জনাব সালাহউদ্দিন আহমদ, এমপি, মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহোদয় নরসিংদীর পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক-কে সম্মানজনক বিপিএম সেবা পদক পরিয়ে দেন।
এই মর্যাদাপূর্ণ অর্জন তাঁর দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দক্ষ নের্তৃত্ব, সততা, সাহসিকতা ও দায়িত্বশীলতার এক অনন্য স্বীকৃতি।
পুলিশ সুপার মহোদয়ের এই গৌরবময় অর্জন নরসিংদী জেলা পুলিশের জন্য অত্যন্ত আনন্দ, গর্ব ও সম্মানের বিষয়। তাঁর এই সাফল্য জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরো নিষ্ঠাবান, দক্ষ, সাহসী ও জনসেবায় নিবেদিত হতে অনুপ্রাণিত করবে।
তাঁর এই গৌরবময় অর্জন তাঁর কর্মজীবনে আরও সাফল্য ও সম্মানের দ্বার উন্মোচন করুক এবং ভবিষ্যতে দেশ ও জনসেবায় আরো গুরুত্বপূর্ণ অবদানের অনুপ্রেরণা হয়ে উঠুক—এই প্রত্যাশা।
নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। মোঃ দুলাল মিয়া নরসিংদী জেলা প্রতিনিধি :জাতীয় দৈনিক সবার আগে, স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ও আইপি টিভি, নির্বাহী সদস্য :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস।