1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

পাইকগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৫২ কোটি ১৯ লাখ টাকার বাজেট ঘোষণা নাগরিক সেবার মানোন্নয়ন ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্ব, উদ্বৃত্ত ধরা হয়েছে ৬৩ লাখ ৭৭ হাজার টাকা

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২০৯ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫২ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৭৯২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে নির্মাণাধীন পৌর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে মোট ৫১ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার ২৫৩ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ৬৩ লাখ ৭৭ হাজার ৫৩৮ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। পৌরবাসীর জন্য উন্নত নাগরিক সেবা নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা ব্যবস্থা, জনকল্যাণমূলক কার্যক্রম এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ এবং পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া।
ওয়াটারএইড বাংলাদেশ-এর প্রতিনিধি সুমন সাহা ও নবলোক পরিষদ-এর প্রকল্প কর্মকর্তা মুক্তা বিশ্বাস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ সময় বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান সহকারী জিয়াউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী লিংকন আলী, মৃণাল কান্তি সানা, উত্তম ঘোষ, শাহিন হোসেন, সাংবাদিক মো. আব্দুল আজিজ, স্নেহেন্দু বিকাশ, আবুল হাশেম, শাহরিয়ার কবির, শাহজামান বাদশা, নবলোক পরিষদ-এর প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েল এবং মনিটরিং অফিসার মাহবুবুর রহমান।
বক্তারা বলেন, একটি বাস্তবসম্মত ও জনবান্ধব বাজেটের মাধ্যমে পৌর এলাকার সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক সেবার মান আরও বৃদ্ধি পাবে। তারা প্রস্তাবিত বাজেট সফলভাবে বাস্তবায়নে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park