1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

পাইকগাছা-কয়রার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি ফাহমিদা হকের বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা; নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান

  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
খুলনা-৬(পাইকগাছা-কয়রা)আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফাহমিদা হক বলেছেন, পাইকগাছা ও কয়রা উপজেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী,জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি বলেন, বিএনপির ঘোষিত নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
সোমবার(৩আগস্ট)বিকেলে পাইকগাছা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের(লোনাপানি কেন্দ্র)মিলনায়তনে পাইকগাছা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা.আব্দুল মজিদ। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু, জেলা যুবদলের সভাপতি শামীম কবীর,কয়রা উপজেলা বিএনপি নেতা নুরুল আমিন বাবুল,এম এ হাসান এবং পাইকগাছা পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাইকগাছা উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ফাহমিদা হক বলেন, “জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।”তিনি জানান,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড,কৃষি কার্ড,প্রবাসী কার্ড চালু এবং খাল খনন কর্মসূচি বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে এসব উদ্যোগ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন,একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য তথ্য যাচাই করে সচেতন থাকার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় পাইকগাছা ও কয়রা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।বক্তারা দলীয় ঐক্য আরও সুসংহত করে জনগণের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park