
স্টাফ রিপোর্টার মোঃ কামাল হোসেন : সংস্কৃতিচর্চা বেগবান ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নরসিংদী শহর জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে অনুমোদিত এই নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মহিন উদ্দিন জনি। নতুন এই পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ আকাশ আহমেদ ও সহ-সভাপতি পদে রিয়াজুল ইসলাম রিয়াজ দায়িত্ব লাভ করেছেন। এছাড়া সিনিয়র সহ-সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জহিরুল ইসলামকে মনোনীত করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে নেতৃবৃন্দ জানান, জাতীয়তাবাদী সাংস্কৃতিক চেতনা পুনরুজ্জীবিত করা এবং স্থানীয় পর্যায়ে তরুণ সমাজকে সুস্থ ও অপসংস্কৃতিমুক্ত সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করাই হবে এই কমিটির মূল লক্ষ্য। নতুন নেতৃত্ব নরসিংদী শহরের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও সক্রিয় করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।ঘোষণার পর থেকেই সংগঠনের জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। শিগগিরই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে মনোনীতদের নাম আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত করে প্রকাশ করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।