
“নরসিংদী জেলা পুলিশের শিক্ষানবিশ এএসপি ও আরআই এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত”
নরসিংদী জেলা প্রতিনিধ :মোঃ দুলাল মিয়া জাতীয় দৈনিক সবার আগে,
(02 August,2026)
আজ ২ আগস্ট, ২০২৬ (রবিবার) নরসিংদী জেলা পুলিশ সুপারের অফিস কক্ষে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ অলিউর রহমান এবং জনাব রকিবুল হাসান সাকিব এর নরসিংদী জেলায় বাস্তব প্রশিক্ষণ সমাপ্ত হওয়ায় এবং নরসিংদী জেলার আরআই সশস্ত্র পুলিশ পরিদর্শক জনাব মীর শহিদুল ইসলাম এর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়।
নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয় তাদের শুভ কামনা জানিয়ে নতুন কর্মস্থলে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের পরামর্শ প্রদান করেন এবং শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
এ সময় জেলা পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জাতীয় দৈনিক সবার আগে নরসিংদী জেলা প্রতিনিধি মোঃ দুলাল মিয়া