
“নরসিংদী জেলার নরসিংদী মডেল থানা ও ডিবি অফিস বার্ষিক পরিদর্শন করেন অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস), ঢাকা রেঞ্জ মহোদয়।
(২৭ আগস্ট ২০২৬)
ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) জনাব মোঃ সিদ্দিকুর রহমান মহোদয় আজ ২৭ আগস্ট, ২০২৬ নরসিংদী জেলার নরসিংদী মডেল থানা ও ডিবি অফিস বার্ষিক পরিদর্শন করেন।
তিনি জেলা পুলিশ সুপারের কার্যালয়, নরসিংদী’তে এসে পৌঁছলে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয় তাকে ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। এরপর জেলা পুলিশের একটি চৌকস দল অ্যাডিশনাল ডিআইজি মহোদয়কে সালামি প্রদান করেন।
পরবর্তীতে অ্যাডিশনাল ডিআইজি মহোদয় নরসিংদী মডেল থানা ও ডিবি অফিস বার্ষিক পরিদর্শন করেন এবং দিক-নির্দেশনা প্রদান করেন। মোঃ দুলাল মিয়া নরসিংদী জেলা প্রতিনিধি :জাতীয় দৈনিক সবার আগে স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ওআইপি টিভি ও, নির্বাহী সদস্য :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস।